ফরিদুল আলম : হ্নীলায় আসার পথে সড়কে মিনি টমটম দূঘর্টনার কবলে পড়ে প্রাইমারী স্কুল পড়ুয়া এক ছাত্রী নিহত হয়েছে।
জানা যায়, ১৯নভেম্বর সকাল ৯টারদিকে কাঞ্জর পাড়ার মোঃ শাহ আলমের মেয়ে এবং কাঞ্জর পাড়া প্রাইমারী স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী জেসমিন আকতার (১১) ফুফুর সাথে হ্নীলা ব্র্যাক অফিসে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হ্নীলা ষ্টেশনে আসার পথে খারাংখালী গোদার পাড় এলাকায় পৌঁছলে হোয়াইক্যংগামী একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপরে পড়ে। এমতাবস্থায় গুরুতর আহতাবস্থায় উক্ত ছাত্রীকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনার খবর পেয়ে নয়াপাড়া হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর রাকিবুল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাড়িটি জব্দ করে নিয়ে যায়। উভয়পক্ষের মধ্যে সমঝোতা হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয় ইউপি মেম্বার আব্দুল গাফ্ফার মেম্বার জানান,এই ঘটনার পর সার্বিক বিবেচনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার পর মৃতদেহ দাফনের প্রক্রিয়া চলছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান,আমি কক্সবাজার অবস্থান করছি তবে দূঘর্টনায় এক স্কুল ছাত্রী নিহতের বিষয়টি অবহিত হয়েছি। তবে টমটম দূঘর্টনায় নিহত স্কুল ছাত্রীর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ##
