গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ১৫০ নেতাকর্মীর জামিন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দেড় শতাধিক নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে সকালে আগাম জামিন নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইশরাক হোসেন, ঢাকা-১৮ উপ-নির্বাচনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত হন।