হ্নীলা ১ ও ২নং ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ হ্নীলা ইউনিয়ন ১ ও ২নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

১২ নভেম্বর বিকাল ৪টায় হ্নীলা মৌলভী বাজার সরকারী প্রাইমারী স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ হ্নীলা ইউনিয়ন ১ ও ২নং ওয়ার্ড শাখার কাউন্সিল ও সম্মেলন ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক শাকের আহমদ (এম,এ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন কাদেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল আলম মেম্বার। সম্মানিত অতিথি ছিলেন কক্সবাজার জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক হোছাইন আহমদ মেম্বার। প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা কৃষক লীগের যুগ্নআহবায়ক জাহেদ হোসেন সম্রাট। বিশেষ বক্তা ছিলেন টেকনাফ উপজেলা কৃষক লীগের যুগ্নআহবায়ক আমান উল্লাহ আমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার।
Teknaf Pic B 1 12 11 20 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এছাড়া বক্তব্য রাখেন হ্নীলা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াজ করিম, ইউনিয়ন কৃষক লীগের যুগ্নআহবায়ক জসিম উদ্দিন, শহীদুল্লাহ কায়সার, জামাল ওয়াজেদ, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদ্দাম করিম প্রমুখ। এসময় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার কৃষক বাঁচাও-দেশ বাঁচাও শ্লোগানকে সামনে রেখে অত্র এলাকার কৃষক লীগ নেতবৃন্দকে স্থানীয় কৃষকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করার আহবান জানানো হয়।

সম্মেলন শেষে বাদে মাগরিব ২য় অধিবেশন শুরু হয়। উপস্থিত সকলের সম্মতিক্রমে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ হ্নীলা ১নং ওয়ার্ড শাখার জন্য আহসান উল্লাহ সভাপতি, আবছার উদ্দিন সাধারণ সম্পাদক ও নুর হোছনকে সাংগঠনি সম্পাদক এবং ২নং ওয়ার্ড শাখার আবুল কালাম মাঝি সভাপতি, শামসুল আলম জিহাদী সাধারণ সম্পাদক ও হেলাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে পৃথক কমিটি ঘোষণা করেন। ###