কাব্যে সূরা বাক্বারা [সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ।]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
***************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************************************
আয়াত নম্বর :-৪০
**************************
★★ শুরু করছি আমি এ নামে আল্লাহ্ যিনি মহান
যাঁর করুণা ও দয়ায় ভরে আছে জাহান। ★★
*********************************************
আহলে কিতাব বনি ইসরায়েলের প্রতি
মহান আল্লাহ্ তাদের দিলেন সুমতি –
হে,বনি ইসরাইলগণ কর সবে স্মরণ
আমার নেয়ামত সমূহ যা করেছ বরণ।

আল্লাহর কাছে ছিল তারা ওয়াদাবদ্ধ
তাঁর নির্দেশ ছিল তাদের প্রতি বিমূর্ত –
গ্রহণ কর নবী মুহাম্মদ (সঃ)’র প্রচারিত ধর্ম
পালন করতে কৃত প্রতিজ্ঞার ছিল মর্ম।

স্রষ্টা ও সৃষ্টির মাঝে –
আছে ভালোবাসা চালন,
আমার সাথে কৃত প্রতিজ্ঞা
কর সবে তোমরা পালন !
আমিও আছি তোমাদের প্রতি
প্রদত্ত ওয়াদা করতে লালন।

আল্লাহ্ বলেন – সকল বান্দাকে
অতঃপর ভয় কর শুধু আমাকে,
দেব চির সুখ ও শান্তির জান্নাত
পরম করুণাময় প্রভূ তোমাদেরকে।