কক্সবাজার প্রতিনিধি :
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহানের। তিনি আজ রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মুক্তিযোদ্ধা শাহজাহানের করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
আজ মাগরিবের নামাজেরর পর কক্সবাজার ঈদগাহ ময়দানে স্বাস্থ্যবিধি মেনে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে।
