ফজলুল করিম ও দিল আফরোফা তনুর মাগফেরাত কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক অনারারী ম্যাজিস্ট্রেট ফজলুল করিম ও জেলা বিএনপির সহ-সভাপতি, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরীর সহধর্মীনি দিল আফরোজা তনুর আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেছে কক্সবাজার জেলা বিএনপি। শুক্রবার সকাল ১১টা জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাস্টার গোলাম কাদের, পৌর বিএনপি নেতা জয়নাল আবেদীন, সিরাজদৌলা, রুহুল আমিন, শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জল, সহ-সভাপতি মোঃ রফিক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাসেদুল হক রাসেল, সাবেক সাধারণ সম্পাদক এড. মনির উদ্দীন মনির, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দীন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, সাবেক ছাত্রদল নেতা একরামুল হক, মোঃ রিজভী খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি শাহীনুল কাদের লিমন, কক্সবাজার কলেজ ছাত্রদলের আহŸায়ক আবদুল হামিদ খান, সদস্য সচিব সালমান বাপ্পী, সিটি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান সিকদার, সাধারণ সম্পাদক আল আসিফ, ঈদগাঁওয়ের ছাত্রদল নেতা সাজ্জাদুল ইসলাম, সোহেল রানা, সদর উপজেলা ছাত্রদল নেতা জায়নুদ্দিন জনি, আশেক মোস্তফা রিয়াজ, নজির হোসেন প্রমুখ।
উক্ত দোয়া মাহফিলে মরহুমদ্বয়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ ও মোনাজাত করা হয়।