সংবাদ বিজ্ঞপ্তি : কলতান সাহিত্য পরিষদ টেকনাফ এর ২য় বর্ষপূর্তি আন্দনঘন পরিবেশে পালিত হয়েছে।
৩১ অক্টোবর বিকাল ৩টায় হ্নীলাস্থ টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস) কার্যালয়ে কলতান সাহিত্য পরিষদ টেকনাফ এর ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে এক আলোচনা সভা টেকনাফ কলতান সাহিত্য পরিষদ সভাপতি মোহাম্মদ আবুল হোছাইন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ও কবি এরশাদুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক (আরবী) ও প্রধান উপদেষ্টা কলতান সাহিত্য পরিষদ টেকনাফ ডঃ মোহাম্মদ আমির হোছাইন।
বিশেষ অতিথি ছিলেন মোচনি-নোয়াপাড়া আদর্শ বিদ্যাপিঠ প্রধান শিক্ষক মাষ্টার খলিলুর রহমান, বিশিষ্ট সংবাদকর্মী জসিম উদ্দিন টিপু, কক্সবাজার জজ কোর্টের এডঃ রশিদুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন কলতান সাহিত্য পরিষদ টেকনাফ সহ-সভাপতি রফিক রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হামিদ হোছাইন হেভি, মুহাম্মদ ঈসা খাঁন, আব্দুর রহমান হাশেমী, জুবায়ের মাহমুদ , ইউছুপ মাহমুদ , আবু ছিদ্দিক আরমান , আজিজুর রহমান , নুর মোহাম্মদ, নুরুল আমিন প্রমুখ।

আলোচনা সভা শেষে অত্র সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়। এরপর তরুণ কবিদের সংগঠন কলতান সাহিত্য পরিষদ টেকনাফ, এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ###
