অভিষেক সভায় এমপি জাফর ; চকরিয়া ফাসিয়াখালী ইউনিয়নের উন্নয়ন নিশ্চিতে ৫কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত হেলাল উদ্দিন হেলালী ও পরিষদের নবনির্বাচিত সদস্যদের অভিষেক এবং নতুন পরিষদের প্রথম সভা রোববার (৬ ফেব্রæয়ারী) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য হেলাল উদ্দিন হেলালী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ফাসিয়াখালী ইউনিয়ন্ পরিষদ মাঠে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি, চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সহসভাপতি ছৈয়দ আলম কমিশনার।
সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক মৌলানা আবদুল মন্নান, আল বলাগুল মুবিন মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি মাওলানা এনামুল হক, সমাজ সেবক সৈয়দ আবদুল কাদের আফেন্দী, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি শফিকুল কাদের, সাংবাদিক মাঈনুদ্দীন হাসান সাহেদ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, ফাসিয়াখালী ইউনিয়ন সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা হিসেবে প্রসিদ্ধ। এখানে হিন্দু মুসলিম ছাড়াও অনেক আলেম উলামাগণ বসবাস করেন। সকলেই সম্প্রীতি বজায় রেখে এই ইউনিয়ন কে এগিয়ে নিয়ে যেতে হবে। সেইজন্য জনপ্রতিনিধি এবং জনগনকে মিলেমিশে কাজ করতে হবে। তা হলে এলাকার যেমন উন্নয়ন তরান্বিত হবে, তেমনি জনগনও নাগরিক সেবার সুফল পাবে। অনুষ্ঠানে সাংসদ জাফর আলম আগামী অর্থবছরে তাঁর সরকারি তহবিল থেকে ফাসিয়াখালী ইউন্য়িনের উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষনা দেন।
বিশেষ অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ফাসিয়াখালী ইউনিয়নে তুলনা মূলক ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে সম্প্রতিসময়ে কিছুটা অবনতি হয়েছে, সেইজন্য সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা বৃদ্ধির পরামর্শ দেন।
ফাসিয়াখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করে অভিষেক অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করতে পেরে মহান আল্লাহর দরবারে শোকরিয়া জানাই। দলমত নির্বিশেষে ফাসিয়াখালী ইউনিয়নের আপামর জনগনের সহযোগিতায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। সেইজন্য সকলে আমাদের পাশে থাকুন।
তিনি আগামী ৫ বছর ইউনিয়ন পরিষদের কাজকর্ম সঠিক ভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ইউনিয় পরিষদের নবনির্বাচিত সকল সদস্য, পরিষদের সচিব, দফাদার, গ্রাম পুলিশ সদস্য , এলাকার সম্মাণিত নাগরিক, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। ##