কক্সবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘অরুণোদয়’ পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত মৌসুমি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিনিধি :
ইউনিসেফের শুভেচ্ছাদূত ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘অরুণোদয়’ পরিদর্শন করেছেন। ইউনিসেফের শিশু অধিকার বিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে তিনি শিশুদের অধিকার, সমাজের সচেতনতা তৈরি এবং করণীয় নিয়ে জেলা প্রশাসকসহ স্কুল পরিচালনাকারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চিত্রনায়ক ওমরসানীও সঙ্গে ছিলেন।
WhatsApp Image 2020 10 28 at 6.44.13 AM TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
আজ বুধবার দুপুরে কক্সবাজার শহরে প্রতিষ্ঠিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই স্কুল পরিদর্শন করেন তিনি। এসময় সাথে ছিলেন চিত্রনায়ক ওমর সানী।
ইউনিসেফের শুভেচ্ছাদূত ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি স্কুল ঘুরে দেখেন ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে কিছু সময় ব্যয় করেন। এ সময় জেলা প্রশাসক ও স্কুলের প্রতিষ্ঠাতা মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে চিত্রনায়িকা মৌসুমি অরুণোদয়ে পৌঁছালে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী তাদের স্বাগত জানান।