Exif_JPEG_420
এম.জিয়াবুল হক, চকরিয়া :
বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেছেন- ১০ম জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে না-পেরে বিএনপি আগুন সন্ত্রাসের আশ্রয় নিয়েছিল। সে সন্ত্রাসে বাংলার শত শত মানুষ প্রাণ হারিয়েছে এবং এ জন্য বিএনপি এখন গণ ধিকৃত রাজনৈতিক দল। তাই এ দলটি এখন দিশেহারা হয়ে মানুষের কাছে যাওয়ার সব নিয়ম তান্ত্রিক সুযোগ হারিয়ে চিকিৎসার নামে লন্ডনে গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য এখন নতুন ষড়যন্ত্রে মেতে ওঠেছে। বাংলাদেশ আওয়ামীলীগের অগণিত নিবেদীত প্রাণ কর্মীরা বিএনপি’র সে ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আগামী দিনে দলকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। তিনি গত ১১ আগষ্ট বিকেল ৫ টায় বাংলাদেশ আওয়ামীলীগ, খুঠাখালী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক হাট সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ বশির আহামদ, খুঠাখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলহাজ্ব জহির আহামদ, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাঈদ মোঃ শাহ্্জালাল, খালেদ মোর্শেদ হিরু, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক ভ’ট্টো, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্যবৃন্দ হুমায়ন কবির, যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ঈদুল আমীন, ৮ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সৈয়দ নুর, জেলা ছাত্রলীগ নেতা ইনতিসার রাব্বী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ারুল আজীম, ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ওমর ফারুক, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শরীফ মোঃ আরীফ, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনাচ ও খুঠাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু নোমান প্রমুখ।
