মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
***************************************************
আয়াত নম্বর :-৩২
**************************
★★ মহান বিধাতার নামে আমি শুরু করি
জাহান জুড়ে যাঁর রহম আছে ভূরিভূরি।★★
************************************************
শুণে ফেরেশতা আল্লাহর কথা
ফুকারেন তাঁদের বাণী –
তুমি মহান ও পবিত্র জানি
আমরা জানিনা কোন কিছু
জানি তাহা,যাহা শিখিয়েছো শুধু।
পবিত্র সত্তার গুণগান করি জয়গান
তুমি তোমার গুণে চির মহীয়ান –
নিশ্চয়ই তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন
তুমি তোমার কুদরতে হেকমত পূর্ণ।
সবজান্তা আল্লাহ্ মহান সৃষ্টিকর্তা
তিনি দাতা বিধাতা সবার পালনকর্তা,
শিক্ষকেরই শিক্ষক তিনি বিধানদাতা
সৃষ্টির সবার তরে অদ্বিতীয় জ্ঞানদাতা।
