মদীনায় অবতীর্ণ, আয়াত:-২৮৬
*************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
***************************************************
আয়াত নম্বর :-২৯
**************************
★★ মহান আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু। ★★
*************************************************
তিনি মহান সে স্রষ্টা –
যাঁর সৃষ্টি সমহিমায় শ্রেষ্ঠ
তোমাদের জন্যে করেছেন সৃষ্টি
যা কিছু আছে এ ভবে সে সমস্ত।
মনোনিবেশ করেন তিনি –
তারপর আকাশ বিন্যাসের প্রতি,
আল্লাহ মহান পরম দয়ালু প্রভূ
বিপদকালে সৃষ্টিকুলের দরদী।
খুঁটি বিহীন নিশানা মহাসত্তার ঠিকানা
বস্তুতঃ বিন্যস্ত করেন সপ্ত আসমান –
জেনে রেখো পাপী ছাড়ো গোমরাহি
আল্লাহ্ পাক সর্ব বিষয়ে অবহিত সমান।
