টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ও জাল নোটসহ আটক-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে ২২নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও জাল নোটসহ ৩জন রোহিঙ্গাকে আটক করেছে।

পুলিশ জানায়,২০অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টারদিকে টেকনাফের ২২নং ঊনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৫হাজার টাকার জাল নোটসহ ডি বøকের অলি আহমদের পুত্র মোঃ সেলিম (২৭),৩শ ২০ পিচ ইয়াবাসহ মৃত আবু তাহেরের পুত্র মোঃ রিদুয়ান (২৬) ও মোঃ রিদুয়ানের স্ত্রী আনোয়ারাকে আটক করা হয়। ইয়াবা ও জাল নোটসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ১৬এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হেমায়াতুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেন।#