নাইক্ষ্যংছড়িতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামীম ইকবাল চৌধুরী : বান্দবানের নাইক্ষ্যংছড়িতে ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে নাইক্ষ্যংছড়ি থানা’র পুলিশ। রবিবার (১৮ অক্টোবর ) তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

নাইক্ষ্যংছড়ি থানার এসআই জাফর ইকবাল জানান,খুরশেদ আলম কে মাদক মামলায় আদালত তাকে ২ বছরের সাজা দেয়। তখন সে পলাতক ছিল।

পুলিশ জানিয়েছে, খুরশেদ আলম নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ঘিলাতলী গ্রামের অাব্দুল ছালামের ছেলে।