হ্নীলায় ডাম্পার উল্টে আহত শিশুর হাসপাতালে মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলায় চোরাই মাটি পাচারকালে ডাম্পার উল্টে গুরুতর আহত শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গত ১৭ অক্টোবর (শনিবার) বাদে মাগরিব কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হ্নীলা নাটমোরা পাড়ার মৌলভী সানা উল্লাহর পুত্র মোঃ মুদাচ্ছির সাদেক ইন্তেকাল করেন।
উল্লেখ্য, ঐদিন বিকেল সাড়ে ৩টারদিকে হ্নীলা নাটমোরা পাড়ায় লেদাগামী মাটি ভর্তি একটি ডাম্পার (ঢাকামেট্টো-ট-১৪-২৩৫১) ঐ শিশু গুরুতর আহত হয়েছে। লোকজন শিশুটিকে উদ্ধার করে হ্নীলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মা-বাবার কোল খালি করে পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। ১৮অক্টোবর সকাল ১০টায় নাটমোরা পাড়া গোরস্থানে উক্ত শিশুকে দাফন করা হবে।
এদিকে হ্নীলার পাহাড়ী জনপদ বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে মাটি পাচার করে আসছে সংঘবদ্ধ একটি চক্র। ওই চক্র প্রতিনিয়ত ব্রিকফিল্ডসহ বিভিন্ন স্থানে মাটি পাচার করছে। দুর্ঘটনার কবলে পড়া ডাম্পারটিও মাটি পাচারে জড়িত। পরিবেশবাদীরা মাটি পাচার বন্ধে অবৈধ ডাম্পারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানান।#