হারবাং ইউনিয়ন শাখা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতির পদ থেকে শাহজাহানের পদত্যাগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু সৈনিকলীগ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন কমিটির সভাপতি মো.শাহজাহান বিশেষ কারণে সংগঠনকে সময় দিতে না পারায় স্বপদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৩ মে) তিনি স্থানীয় গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
হারবাং ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মো.শাহজাহান বলেন, তিনি দীর্ঘদিন ধরে চকরিয়া উপজেলা কমিটির আওতাধীন হারবাং ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি পদে দায়িত্বরত ছিলেন। বিশেষ কারণে তিনি বর্তমানে সংগঠনকে ঠিকমতো সময় দিতে পারছেনা। সেই কারনে তাঁর জায়গায় অপরজন নেতাকে সম্মানিত করতে স্বেচ্ছায় তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, সৈনিকলীগের পদবী থেকে পদত্যাগ করলেও আমৃত্যু তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে ও আওয়ামীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল থেকে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে যাবেন।