মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে র্যাব-১৫এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ ঊনছিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের ৩জন মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়,১৩ অক্টোবর রাত পৌনে ৮টারদিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হোয়াইক্যং বাজারের ব্রীজের দক্ষিণ পাশে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ঊনছিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-৩ এর বাসিন্দা কবির আহমদের পুত্র মোঃ তৈয়ব (২০), ব্লক-এফ-৪এর বাসিন্দা মোঃ আবুর পুত্র শফিক আলম (২০) এবং ব্লক-এ-৪ এর বাসিন্দা এজাহার হোসেনের পুত্র মোঃ ইব্রাহীম (১৯) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও ধৃতকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
