শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (১২অক্টোবর ) সকাল সাড়ে টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের হলরুমে এ সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ।
এসময় প্রধান অতিথি বলেন- দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা অতীতে ঘটলেও নাইক্ষ্যংছড়ি উপজেলা ছিল তার ব্যাতিক্রম। এখানে আগে কোন নাশকতার ঘটনা ঘটেনি। সেই পরিস্থিতির সূত্র ধরে আগের মতো উপজেলার মানুষ যেন নিরাপত্তাহীনতা বোধ যেন না করে সেদিকে সকল কে লক্ষ্য রাখতে হবে। অপরাধ দমনে সবসময় সতর্ক থাকতে হবে। নাইক্ষ্যংছড়ি থেকে মাদক, সন্ত্রাসবাদসহ সব ধরনের অপরাধ নির্মূল করতে হবে।
এছাড়াও রামু সড়কের সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়সহ নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারি কমিশানার ভুমি আশারাফুল হক ,থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন,পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপির প্রতিনিধি খাইরুল বাশার, ভাইস চেয়ারম্যান মংহ্লা মামা, নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ কালাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও, আ, ম রফিকুল ইসলাম, মুক্তিযোদ্বা কমান্ডার রাজা মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ ইমরান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভা:) জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল অাবছার ইমন,ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, উপজেলা অাওয়ামীলীগ নেতা ডা: সিরাজুল হক, ১১বিজিবির প্রতিনিধি সুবেদার আহমদ কবির,৩৪ বিজিবির প্রতিনিধি সুবেদার রফিকুল হক প্রমুখ।
মাসিক আইন শৃঙ্খলা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজন সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
