আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া শামলাপুরের একমাত্র খেলার মাঠ দখলমুক্ত করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জনতা।দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিওদের দখলে রয়েছে এই খেলার মাঠ।
শনিবার (১০ অক্টোবর) বিকালবেলা শামলাপুর বাজারে মানববন্ধন শেষে খেলার মাঠ ঘুরে বিক্ষোভ করেছেন স্থানীয় বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষসহ ক্রীড়াপ্রেমি জনতা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন,১ বছরের জন্য অস্থায়ীভাবে ত্রাণ বিতরণের কথা বলে দীর্ঘ ৪ বছর ধরে খেলার মাঠটি দখলে রেখে ত্রাণ বিতরণের নামে বিভিন্ন স্থাপনা তৈরি করে রেখেছে আইএমওসহ বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থা। পুরো মাঠটি দখলে থাকার কারণে ক্রীড়া বিনোদন থেকে বঞ্চিত রয়েছে এখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ যুবক ক্রীড়াবিদরা।
পুরা উপজেলায় ৫-৬ টি খেলার মাঠ রয়েছে তার মধ্যে একমাত্র শামলাপুরের বহুদিনের ঐতিহ্যবাহী খেলার মাঠটি রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের সহায়তার নামে দখলে রেখেছে।
বিশেষ করে ‘আইওএম’ ও ‘ব্র্যাক’সহ কয়েকটি এনজিওর স্থাপনার কারণে পুরো মাঠে দীর্ঘদিন ধরে খেলাধুলা বন্ধ রয়েছে।খেলার মাঠ ফিরে পেতে জেলার ডিসিসহ সংশ্লিষ্ট ইউএনও অফিসে লিখিত আবেদন করা হয়েছিল তারপরও কোন নিস্তার পাওয়া যায়নি অবশেষে দায়িত্বরত ২৩ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ(সিআইসি)অফিসে সাম্প্রতিক সময়ে একদল ক্রীড়াপ্রেমী জনতা লিখিত আবেদন করেছেন।এবার যদি মাঠ দখল মুক্ত করে না দেওয়া হয় তাহলে স্থানীয় জনতাকে সাথে নিয়ে আরো বড় কর্মসূচি বা কঠোর আন্দোলনের মাধ্যমে মাঠ দখল করে নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে মানববন্ধনে বক্তারা।
তারা আরো বলেন,এই স্বল্প সংখ্যক রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের জন্য মেরিন ড্রাইভ সংলগ্ন পশ্চিম পাশে বিপুল পরিমাণ খালি জায়গা রয়েছে তাতে কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে সেখানে এসব এনজিওদের ত্রাণ কেন্দ্রগুলো সরিয়ে নেওয়া সম্ভব বলেও জানিয়েছেন বক্তারা।এই মাঠ ঘিরে শুধু শামলাপুর নয় পার্শ্ববর্তী জালিয়াপালং ইউনিয়নের ক্রীড়াবিদদের খেলার সুযোগ রয়েছে তারাও এই মাঠে খেলা করত।এই দুই ইউনিয়নসহ প্রায় ৫০ হাজার মানুষের একমাত্র খেলাধুলার মাঠটি দখল করে রেখে ১৫-২০ হাজার রোহিঙ্গাদের জন্য।
এতে উপস্থিত ছিলেন, বাহারছড়া ইউনিয়ন ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে ও বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় টেকনাফ উপজেলার অন্তর্গত বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ এনজিও কর্তৃক দখল থেকে অবমুক্ত করার দাবীতে মানববন্ধন ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দীন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব সাইফুল্লাহ সভাপতি বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলিগ, বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকন সিকদার,বিশেষ অতিথি হিসেবে ছিলেন পর্যায়ক্রমে সাবেক হোছন মেম্বার ১নং ওয়ার্ড,সাবেক আবদুল হক মেম্বার ১নং ওয়ার্ড,আজিজুল ইসলাম মেম্বার ২নং ওয়ার্ড,ইউনুছ মেম্বার ১নং ওয়ার্ড,মোহাম্মদ ইলিয়াস সাবেক সভাপতি বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা যুবদল,জামাল সাদেক সিনিয়র সহ সভাপতি টেকনাফ উপজেলা ক্রীড়া পরিষদ, ইলিয়াস মিন্টু সাধারণ সম্পাদক টেকনাফ উপজেলা ক্রীড়া পরিষদ, মোহাম্মদ আফসার সাংগঠনিক সম্পাদক টেকনাফ উপজেলা ক্রীড়া পরিষদ,আমির মোহাম্মদ শাহজাহান সভাপতি ২নং ওয়ার্ড আওয়ামী লীগ,জয়নাল আবেদীন জয় সদস্য সচিব বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা যুবদল,জসিম উদ্দীন সহ সর্বস্তরের জনসাধারণ।
