চকরিয়ায় দিন-দুপুরে ফসলি ক্ষেতের জমি দখলে নিতে প্রতিপক্ষের তান্ডব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় দীর্ঘদিনের পৈত্রিক ভোগদখলীয় ফসলি ক্ষেতের জায়গা জবরদখলে নিতে দিনদুপুরে একটি পরিবারের উপর তাÐব চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। ওইসময় বাঁধা দিতে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে এবং বেদড়ক পিটিয়ে শতোর্ধ বৃদ্ধাসহ পরিবারের তিনজনকে গুরুতর জখম করেছে। শুক্রবার (৯অক্টোবর) সকাল দশটার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দার কাটাস্থ রশিদিয়া কাটা এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা এলাকার মৃত অজি উল­াহ’র ছেলে বৃদ্ধা আবুল হোছন (৯৫) ও তার ছেলে জহির আলম (৫৮) এবং নাতি আবু ইউসুফ (৩০)। হামলার এ ঘটনায় আহত বৃদ্ধা আবুল হোছনের নাতি আবু ইউসুফ বাদি হয়ে শুক্রবার রাতে ৭জনকে আসামি করে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে।
চকরিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিএমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বহদ্দার কাটা এলাকার মৃত অজি উল­াহর ছেলে আবুল হোছনের পৈত্রিক ৬০শতক জমিতে চাষাবাদ করে দীর্ঘকাল ধরে শান্তিপুর্ণভাবে ভোগদখলে রয়েছেন। কিন্তু শুক্রবার সকালে হঠাৎ করে বৃদ্ধা আবুল হোসেন পৈত্রিকসুত্রে দখলীয় ভেওলা মানিকচর মৌজার বিএস ৬০৩ নম্বর খতিয়ানের ৯১০, ৯১১ ও ৯১২ দাগের ৬০শতক ক্ষেতের জমি জবর দখলে নিতে হামলা চালায় একই এলাকার মৃত হেদায়েত আলীর ছেলে জাকের হোছন, বারেক হোছন, নাদের হোছনের ছেলে মিজানুর রহমানের নেতৃত্বে ১০/১২জনের একটিদল।
ওইসময় বৃদ্ধা আবুল হোছনের নাতি ইউসুফ দখলবাজ চক্রকে বাঁধা দিতে গেলে তাকে ধাঁরালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও বেদড়ক পিঠিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে তার বাবা ও বৃদ্ধ দাদা ইউছুপকে হামলাকারী থেকে উদ্ধার করতে গেলে তাদের ওপর হামলা চালিয়ে বেদড়ক পিঠিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।
মামলার বাদি ও হামলার শিকার আবু ইউসুফ বলেন, আমার দাদার তার পৈত্রিকসূত্রে প্রাপ্ত ভোগদখলীয় ৬০শতক জমি তিনি দীর্ঘ কয়েকযুগ ধরে ভোগদখলে রয়েছেন। বর্তমানে ওই জমি চলতি মৌসুমে ক্ষেতের চাষাবাদের জন্য স্থানীয় উত্তর বহদ্দার কাটা এলাকার জনৈক হেলাল উদ্দিনকে বর্গাচাষী হিসেবে লাগিয়ত করেন।
বর্গাচাষী হেলাল উদ্দিন লাগিয়ত নেয়া জমিতে শুক্রবার সকালে চলতি মৌসুমে বেগুনের ক্ষেতের চারা লাগাতে গেলে দখলবাজ চক্রের লোকজন সেখানে এসে প্রথমে বাঁধা দেয়। পরে আমাদের উপর হামলা চালায়। এঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে বলেও জানান মামলার বাদি আহত আবু ইউসুফ।
জানতে চাইলে বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বলেন, সকালে জায়গা সংক্রান্ত বিরোধে নিয়ে এক বৃদ্ধাসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত কবার খবর পয়েছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। মূলত কি কারণে ঘটনাটি হয়েছে সেই বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে তিনি জানান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনার বিষয়ে থানায় একটি এজাহার দেয়া হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##