মুজিববর্ষ উপলক্ষ্যে সেনা পরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল কর্তৃক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অভিযান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মুজিববর্ষ উপলক্ষ্যে সেনা পরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল কর্তৃক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অভিযান ।
0C58F23F F4FD 4CCF 93C3 2ED95B75D204 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কোমলমতি শিশুদের মাঝে জাতির জনকের জীবনাদর্শ ও দেশপ্রেমের বীজ বপন করতে আজ ২০ সেপ্টেম্বর (রবিবার)-সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল এর সার্বিক তত্ত্বাবধানে কোমলমতি শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপন অভিযান এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছোট্ট সোনামণিদের উৎসাহ ও প্রেরণা যোগান সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল এর সম্মানিত সভানেত্রী বেগম শারমিন মাঈন।
7252A024 860F 4CB8 99D2 7272EE3A9E01 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
অনুষ্ঠান উপলক্ষ্যে অদ্য ১১০০ ঘটিকায় রামু সেনানিবাসের সেনাপরিবার কল্যান সমিতি প্রাঙ্গনে ‘কলকন্ঠ ক্লাব’ এর ছোট্ট বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি বিজড়িত চিত্রকর্ম এর উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সোনামণিদের অঙ্কিত মহান মুক্তিযুদ্ধের ছবি ও জাতির পিতার প্রতিকৃতি আগত সকল অতিথিদের মনে দাগ কাটে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের তাদের সুন্দর চিত্রকর্মের জন্য সম্মানিত সভানেত্রী সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার কর্তৃক পুরস্কার প্রদান করা হয়।এছাড়া বয়স ভিত্তিক ২টি দলের সেরা ০৬ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করেন তিনি। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণ রাখার জন্য সেনাপরিবার কল্যান সমিতির সম্মানিত সভানেত্রীর উপস্থিতিতে সমিতি প্রাঙ্গণে ফলজ ,বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ক্ষুদে সদস্যরা ।
A0861B57 0EC7 46FA 8345 ACAD2D577C94 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে গত ১৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চল কর্তৃক “Hasina A Daughter’s Tale” প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চলের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। জাতির পিতার আদর্শ ও দেশপ্রেম এর মহান শিক্ষায় যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতে পারে সেই লক্ষ্যে সম্মানিত সভানেত্রীর নেতৃত্বে সেনা পরিবার কল্যাণ সমিতি কক্সবাজার অঞ্চল ও লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চল এই মহতী উদ্যোগ গ্রহণ করে।