টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফ হতে সেন্টমাটিনগামী জলযান মালিকদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই নৌপথে যাত্রীদের নিরাপত্তা এবং চালকদের দক্ষতাসহ বিবিধ বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।
১৬ সেপ্টেম্বর বিকাল ৫ টারদিকে টেকনাফ চৌধুরীর পাড়া ট্রানজিট জেটিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, টেকনাফ কোস্টগার্ড কর্মকর্তা প্রমুখ।
সভায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জলযান চলাচলের সময় যাত্রীদের লাইফ জ্যাকেট প্রদান, দক্ষ চালকসহ যাত্রীদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়। শেষে সম্প্রতি নৌ দূর্ঘটনায় মৃত্যুবরণকারী ৩ জনের আত্মার মাগফিরাত কামনা হয়।
