বিশেষ প্রতিবেদক : ঢাকা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী সুস্থ হয়ে আজ বাড়িতে ফিরছেন।
তাঁর এই সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে শুভাকাংখী ও শুভানুধ্যায়ীদের প্রতি পরিবারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টারদিকে ঢাকা বসুন্ধরা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীকে ছাড়পত্র দেওয়া হবে। বিকাল ৪টারদিকে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে তিনি স্বপরিবারে কক্সবাজার হয়ে রাতে বাড়ি আসবেন। বিশেষজ্ঞ চিকিৎসক এই জননেতাকে আরো এক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
তাঁর অসুস্থতাজনিত দুঃসময়ে যেসব ব্যক্তি, রাজনৈতিক কর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবির মানুষ সুস্থতার জন্য দোয়া করেছেন, বিভিন্ন কর্মসূচী পালন করেছেন এবং দেখা-শুনা এবং খোঁজ খবর নিয়েছেন ; তাদের সকলের প্রতি পরিবারের পক্ষ থেকে সহধর্মিনী মাহমুদা বেগম, ছেলে মাহবুব মোরশেদ, মেয়ে রাজিয়া সোলতানা মুন্নী, ছেলে রাশেদ মাহমুদ আলী চেয়ারম্যান ও তারেক মাহমুদ রণী সকল শুভাকাংখী-শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিন সমুহে অধ্যাপক মোহাম্মদ আলীর পরিবার সুখ-দুঃখে সকলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ###
