বিশেষ প্রতিবেদক : নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে ৪জন গুলিবিদ্ধসহ ৭জন আহত হয়েছে। গুলিবিদ্ধ৪জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার জেরধরে চাপা উত্তেজনা ও আতংক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, ১লা সেপ্টেম্বর রাতের প্রথম প্রহরের দিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লক সংলগ্ন পাহাড় হতে নেমে ডাকাত জকিরের গ্রুপের স্বশস্ত্র সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। তখন ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় যাতায়াতকালে ২৬নং মোচনী পাড়া ক্যাম্পের এইচ ব্লকের ২৮১নং রোমের বাসিন্দা ওমর আব্বাসের পুত্র রহমত উল্লাহ (৩০), একই ব্লকের আবু সালামের পুত্র জামাল (২৮), দুদু মিয়ার পুত্র সৈয়দ আমান (৩৫), সৈয়দ নুরের পুত্র আব্দুল সালাম (৩৫) গুলিবিদ্ধসহ ৭জন আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখান হতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার পর সাধারণ রোহিঙ্গাদের মধ্যে ক্ষোভ বিরাজ করলেও আবারো হামলার আশংকায় আতংকিত ক্যাম্পের রোহিঙ্গা।
এই ব্যাপারে নয়াপাড়া পুলিশ ফাঁড়ির সাথে যোগাযোগ না হওয়ায় বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আইন-শৃংখলা বাহিনীর বিশ^স্থ সুত্র সমুহ এই বিষয়ে অবগত রয়েছেন।
হ্নীলা ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার গভীর রাতে ক্যাম্প সংলগ্ন এলাকায় প্রচন্ড গোলাগুলির শব্দ শুনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে হঠাৎ করেই ক্যাম্প ভিত্তিক, পাহাড় কেন্দ্রিক ও গ্রামীণ জনপদে বিভিন্ন ধরনের অপরাধীদের অপতৎপরতা বেড়ে যাওয়ায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
