বিশেষ প্রতিবেদক : লেদা চনা পাড়ায় জামাল ডাকাত গং রোহিঙ্গাদের ভাড়া বাসায় ফাঁকা গুলিবর্ষণ করে আতংক সৃষ্টি এবং সাধারণ মানুষকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভূক্তভোগীরা জানায়, ৩১ আগষ্ট বিকাল সাড়ে ৪টারদিকে পশ্চিম লেদার জামাল ডাকাত, তার ছেলে হামিদ হোছন ও দেলোয়ার হোছন স্বশস্ত্র অবস্থায় চনা পাড়ায় জনৈক নুরুল ইসলামের ভাড়া বাসায় গিয়ে ৮/১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টির পর হাকাবকা করতে থাকে। এক পর্যায়ে পথিমধ্যে থাকা লায়লা বেগম,শামশুল আলম এবং নুর বাহারকে মারধর করে চলে যায়।
এই বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ াতিষ্ট হয়ে উঠেছে। তাদের আইনের আওতায় আনার দাবী উঠেছে।
