সংবাদ বিজ্ঞপ্তি : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে টেকনাফ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী।
৮ই ফেব্রুয়ারী মেরিন ড্রাইভ রোডের দরগাছড়া পার্কের খোলা মাঠে ‘পল্লী চিকিৎসকদের মিলন মেলা,ফিরে পাওয়ার প্রয়াস’ শিরোনামে এই বনভোজন অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা র বিভিন্ন স্থানে চিকিৎসা সেবাদানরত গ্রাম ডাক্তারগণ ও তাঁদের পরিবার এই বনভোজনে যোগ দেয়। একে অপরের সাথে সৌজন্য সাক্ষাৎ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তাঁরা। হয়ে ওঠেন আবেগ আপ্লুতও।
একপর্যায়ে উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি বাবু জয় শংকর নাথ কেক কেটে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পল্লী চিকিৎসক শুভংকর দেবনাথ বাবু র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ান, মারোত কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, মেরিন সিটি হাসপাতাল এর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, পিএমএ চেয়ারম্যান শাহ আলম, সাবরাং গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি বশির আহমেদ,হ্নীলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মফিজুর রহমান,হোয়াইক্ষং গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মোরশেদ। পল্লী চিকিৎসক মোহাম্মদ হোসাইন এর প্রানবন্ত সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠন এর উপদেষ্টা মৌলানা মোহাম্মদ হানিফ, উপদেষ্টা গ্রাম ডাক্তার জাহাঙ্গীর হোসাইন, সেক্রেটারি সনজিত কুমার দাশ,সদর ইউনিয়ন এর আনোয়ার কামাল,নয়াপাড়ার আতাউল গনি, শাহপরীদ্বিপ এর গিয়াস উদ্দিন, টেকনাফ ফারিয়া সভাপতি আবদুর রহমান, পিএমএ সভাপতি দিদারুল আলম,শরীফ ফার্মার দিদারুল ইসলাম,ইনসেপ্টা ফার্মার মিজানুর রহমান, রেনেটা ফার্মার শাহিদুর রহমান,সোমাটেক ফার্মার মোহাম্মদ মোশাররফ প্রমুখ।
বনভোজনে অতিথি বৃন্দের জন্য ছিল বিশেষ আয়োজন সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান । সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন পিএমএ সেক্রেটারি আবুল ইসলাম, নাহিদুল ইসলাম ও দল। বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল র্যাফল ড্র। শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও র্যাফল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
টেকনাফ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন বনভোজন উৎসবমুখর পরিবেশে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ উৎসবে মেতে ওঠেন সবাই।
শেষে আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে পল্লী চিকিৎসক বাবু শুভংকর দেবনাথ বাবু বলেন সবার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর আয়োজন সম্ভব হয়েছে। বনভোজন ও প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।
