উখিয়ায় আদালতের আদেশ অমান্য করে সৌদি প্রবাসীর জায়গা জবর দখলের অভিযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিনিধি : উখিয়া উপজেলার রুমখা ধুরুম খালি গ্রামের সৌদি প্রবাসী আলহাজ্ব মমতাজ উদ্দিনের দীর্ঘ দিনের স্বত্ব দখলীয় জায়গা জবর দখলের গুরুতর অভিযোগ উঠেছে। আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ সোনা আলী গং জোরপূর্বক মাটি ভরাট করে জবর দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে । এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা ধুরুম খালী গ্রামের আলহাজ্ব মমতাজ উদ্দিন পুত্র রাইহান বাদী হয়ে গত ২৪ আগষ্ট ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা চেয়ে কক্সবাজার জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর এম, আর ৫৯৪/২০২০। এতে বিবাদী করা হয় মৃত হাজী ছৈয়দ আহমদ প্রকাশ শফর হাজী পুত্র সোনা আলী কে।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে উখিয়া সরকারি কমিশনার( ভূমি) কে সরেজমিন তদন্তপূর্বক মতামত সহ রিপোর্ট পেশ করার জন্য বলা হয়। একই সাথে বিরোধীয় জায়গায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উখিয়া থানা অফিসার ইনচার্জ কে কে নির্দেশ দেন। যার স্মারক নম্বর ৭৭৫ তারিখ ২৪/৮/২০২০।
এদিকে আদালতের নির্দেশনা পেয়ে উখিয়া থানার এস আই মোরশেদ আলম গত ২৬ আগষ্ট ঘটনাস্থল পরিদর্শন পূর্বক কোন ধরনের না করার জন্য বিবাদী সোনা আলীকে নোটিশ প্রদান করেন।
মামলার বাদী রাইহান অভিযোগ করে বলেন আমার পিতা আলহাজ্ব মমতাজ উদ্দীন বর্তমানে সৌদি আরবে অবস্থান করার সুযোগে বিবাদী সোনা আলী ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক ভাবে আমাদের ভোগ দখলীয় জায়গা জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন আদালতে এ সংক্রান্ত বিষয়ে ১৪৪ ধারার মামলা রয়েছে। এমনকি উখিয়া থানার পুলিশও কাজ না করতে বারন করলেও তিনি কর্ণপাত করছেন না। অবৈধ ভাবে পাহাড় কর্তন করে ডাম্পার ভর্তি করে মাটি এনে জায়গা ভরাট করছে।
এদিকে সরেজমিন তদন্ত করতে আসা পুলিশকে স্বাক্ষী দেয়ার অপরাধে বাদশা মিয়া নামক স্থানীয় এক ব্যক্তি কে মারধর করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরপরই সোনা আলী দলবল নিয়ে প্রকাশ্যে হামলা ও মারধর করে।
একই ভাবে কোটবাজার সোনার পাড়া রোডের কাশেম ট্রের্ডাসের প্রোপাইটার হামিদুল হক কে দেখে নেয়া হুমকি দিয়েছে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে হামিদুল হক বলেন, মার্কেটের জমিদার সৌদি প্রবাসী আলহাজ্ব মমতাজ উদ্দিন কে সহায়তা করার ক্ষুব্দ হয়ে সোনা আলী ২৬ আগস্ট রাতে আমার বয়োবৃদ্ধ পিতা আবুল কাসেমকে মোবাইল ফোনে আমাকে টার্গেট করে হুমকি-ধমকি দিয়েছে ।
দায়িত্ব শীল সূত্রে জানা গেছে , জায়গা সংক্রান্ত বিষয়ে সোনা আলীর বিরুদ্ধে গত ২০ জুলাই কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারার ফৌজদারী কার্য বিধি মোতাবেক আরো একটি মামলা দায়ের করা হয। যার মামলা নম্বর এম, আর ৫০৪। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সহকারি কমিশনার (ভূমি) কে সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন ও মতামত পেশ করার জন্য বলা হয়েছে। যার আদেশ নম্বর ৬৭৬ তারিখ ২০/৭/২০২০।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিপক্ষ সোনা আলী বলেন কারও জায়গা দখল করেনি। কাগজপত্র পর্যালোচনা করার পরামর্শ দিয়ে তিনি বলেন অহেতুক হয়রানি করা হচ্ছে ।
সৌদি প্রবাসী আলহাজ্ব মমতাজ উদ্দিনের স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলে অভিযোগ করে বলেন, সোনা আলী বাহুবল প্রদর্শন করে ভাড়াটিয়া সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আমাদের স্বত্ব দখলীয় জায়গা জবর দখলে মরিয়া হয়ে উঠেছে। এমনকি আমরা আদালতের আইনের আশ্রয় নেয়ার পরও বিবাদী গং আরো বেপরোয়া হয়ে রাতদিন বিরোধীয় জায়গায় মাটি ভরাট করে যাচ্ছে। বাধা দেয়ার চেষ্টা করলে উল্টো হুমকি-ধমকি প্রদান করে। বলতে গেলে আমরা সোনা আলীর নিকট নিরাপত্তাহীনতায় ভোগতেছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী সৌদি প্রবাসীর পরিবার।