সংবাদ বিজ্ঞপ্তি : বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকা ৩৫ জেলেও নৌকাকে উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে কোস্টগার্ড পূর্ব জোন।
১৭ আগষ্ট সকাল সাড়ে ১১টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ জাহাজ বিসিজি সবুজবাংলা বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় একটি মাছ ধরার নৌকা (দয়াল নবীজি-১) বঙ্গোপসাগরের ভাষাণচরের অদূরে ইঞ্জিন বিকল হয়ে ভাষানচরের দক্ষিণে বঙ্গোপসাগরে ভাসছে। কোস্টগার্ড জাহাজের সদস্য কর্তৃক ৩৫ জন জেলেকে সুস্থ অবস্থায় নৌকাসহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত জেলেদেরকে নৌকাসহ বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গায় নিয়ে আসা হয়। পরে মালিকের নিকট তাদের হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, তারা গত ১২ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করেছিল। নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সাগরে ভাসতে থাকে। পরবর্তীতে কোস্টগার্ডের সহায়তা প্রাণে রক্ষা পেয়ে মালিক ও স্বজনদের নিকট ফিরতে পেরেছে। এই মহতি কাজের জন্য কোস্টগার্ডের প্রতি কৃতজ্ঞদা প্রকাশ করেছে উদ্ধার হওয়া জেলে এবং মালিক।
