টেকনাফের শীলখালী রেঞ্জের রাজারছড়ায় বিট অফিসের কয়েকশো গজের মধ্যে বনভূমিতে নির্মাণ করা হচ্ছে পাঁকা দালান। এব্যাপারে বিট কর্মকর্তার বক্তব্য জানতে চাইলে তিনি প্রথমে জানান, একটি প্রশিক্ষণে আছেন পরে বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন। উক্ত বিট কর্মকর্তার সাথে দুইদিন পরে আবার যোগাযোগ করা হলে তিনি বলেন সেখানে অভিযান চালানো তার ক্ষমতার বাহিরে বিষয়টা যেন রেঞ্জ কর্মকর্তাকে জানানো হয়। তার পরামর্শ অনুযায়ী শীলখালী রেঞ্জ কর্মকর্তাকে বনের জমিতে অবৈধ বসবাসকারীর পাঁকা দালান নির্মাণের বিষয়টি জানিয়ে বক্তব্য জানতে চাইলে তিনি জানান এখন ব্যস্ত আছেন ৪-৫ দিন পর অভিযান চালাবেন।
এদিকে অভিযোগ উঠেছে বনবিভাগ সময়ক্ষেপন করে অবৈধ দখলদারকে দ্রুত দালান নির্মাণ কাজ সমাপ্ত করার সুযোগ করে দিচ্ছেন।
তাছাড়া স্থানীয় সিপিজি সদস্যদের নীরবতাও রহস্যজনক বলছেন স্থানীয় সচেতন মহল যেহেতু এলাকার সবকিছু তাদের নখদর্পনে এবং তাদের নিয়মিত টহলদল রয়েছে।
বিশেষ করে ইউএসএআইডির অর্থায়নে কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্প থেকে প্রতি মাসে এই সিপিজি সদস্যদের পেছেন ভাতা সহ অন্যান্য খাতে বনরক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে।
