হ্নীলা হাইস্কুলের দুই ছাত্র মোটর দূঘর্টনায় ৩দিনধরে চিকিৎসাধীন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলায় প্রধান সড়কে এক মদ্যপ চালকের নিয়ন্ত্রণহীন মোটর সাইকেলের ধাক্কায় হ্নীলা উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে দুপুরে নাটমোরা পাড়ার মোহাম্মদ হানিফের পুত্র ও হ্নীলা হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ নুর (১৪) এবং করিম উল্লাহর পুত্র রিদুওয়ান (১৪) দুই বন্ধু মিলে বাড়ি ফিরছিলেন। তারা নাটমোরা পাড়া টার্নিং পয়েন্টে পৌঁছলে অর্তকিতভাবে হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ার পাড়ার জুলফিকার নামে এক মদ্যপ ব্যক্তি দ্রæত গতিতে মোটর বাইক চালিয়ে টেকনাফের দিকে যাওয়ার পথে স্কুল ছাত্রদ্বয়কে সজোরে ধাক্কা দিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেয়। এসময় বেপরোয়া চলন্ত মোটর সাইকেলটি ছিন্ন-ভিন্ন হয়ে যায়। এসময় উপস্থিত লোকজন রক্তাক্ত দুই স্কুল ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তাদের আরো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে রেফার করা হয়। মোটর দূঘর্টনায় আহত স্কুল ছাত্রদ্বয় এখনো আশংকামুক্ত না হওয়ায় চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার জামাল উদ্দিন জানান,স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ করতে সড়কে অদক্ষ, লাইসেন্সবিহীন ও মদ্যপ চালকদের উৎপাত কমাতে হবে।