মোচনী বিটের অভিযানে চোরাই কাঠসহ চোর আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলা মোচনী বিটের বন কর্মকর্তা-কর্মচারীদের অভিযানে সরকারী বনায়নের চোরাই কাঠসহ এক কাঠ চোরকে আটক করেছে।

গত ১৬ আগষ্ট বিকাল ৫টারদিকে মোচনী বিটের আওতাধীন ১৯৯৫-৯৬ইং সালে সৃজিত দমদমিয়া ছড়ার পাশ হতে সরকারী বাগান হতে অবৈধভাবে গাছ কর্তন করায় মোচনী বিট কর্মকর্তা মোঃ রাকিব হোসাইনের নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালিয়ে ২৩ ঘণফুট কাঠসহ নোয়াখালী পাড়াস্থ কোনার পাড়ার মৃত সিরাজ মিয়ার পুত্র করিম উল্লাহ (২০) কে আটক করে।

এই ব্যাপারে ১৯২৭ সনের বন আইন (২০০০ সনে সংশোধিত) এর ২৬ (১ক) ধারায় অপরাধে টেকনাফ মডেল থানায় দায়েরকৃত পি,ও,আর মামলায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

টেকনাফ বন রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বনায়ন, পাহাড় এবং প্রকৃতি রক্ষায় সকলের এগিয়ে আসা উচিত। #