কক্সবাজার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ। শনিবার (১৫ আগষ্ট) কক্সবাজার জেলা আওয়ামীলীগের তত্ত্বাবধানে ও পৌর আওয়ামীলীগের ব্যবস্থাপনায় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন জান্নুর পরিচালনায় ভোর সকাল থেকে বিকাল পর্যন্ত খতমে কোরআন, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, ১৫ আগস্ট নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার কর্মসূচী পালিত হয়। পরে প্রায় ১ হাজার এতিম, গরীব, দুঃখী ও দুস্থ মানুষকে খাওয়ানো হয় দুপুরের খাবার।

কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন যুবলীগ নেতা মো. আবছার, জেলা ছাত্রলীগ নেতা রউফ নেওয়াজ ভুট্টু, কামরুল ইসলাম সোহাগ, শাহ নিয়াজ, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বজল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হায়দার নেজাম, মো. জাহেদুল ইসলাম, আরমান, সোহেল রানা, জুনাইদুল হক আরিফ, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফুল করিম আসিফ, নুরুন্নবী সাগর, চান্নু, মাজেদ প্রমূখ।