সাদ্দাম হোসাইন : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে সম্পৃক্ত ডজনের অধিক মামলার পলাতক আসামীকে ৫০হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১০জানুয়ারী ভোর সোয়া ৫টায় টেকনাফ মডেল থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং সিকদার পাড়ার আব্দুল গফুরের বসত ঘর সংলগ্ন টিনের ছাউনির নীচে কাঠের স্তুপের ভেতর হতে ৫০হাজার পিস ইয়াবাসহ আব্দুল গফুরের পুত্র পেশাদার অপরাধী ও মাদক কারবারী মোঃ রাসেল (৩১) কে গ্রেফতার করে। ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানাসহ বিভিন্ন থানায় এবং আদালতে এফআইআর, জি/আর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনসহ বিভিন্ন অপরাধে ডজনের অধিক মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল আলিম জানান, ইয়াবাসহ আটক ডজনের অধিক মামলার আসামীকে সংশ্লিষ্ট আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। ###
