কোনাখালী ইউনিয়ন পরিষদের শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মদিন এবং শোকের মাস উপলক্ষে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। শনিবার ৮ আগস্ট উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদ শহীদ মিনার প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসুচি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম।
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কৃষকলীগের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জীবিনী নিয়ে স্মৃতিচারণমুলক বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ছৈয়দ আলম কমিশনার, আওয়ামীলীগ নেতা বকুল। এছাড়াও বৃক্ষরোপন কর্মসুচিতে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কৃষকলীগ, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রেজাউল করিম কোনাখালী ইউনিয়ন পরিষদ শহীদ মিনার প্রাঙ্গনে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসুচি উদ্বোধন করেন। পরে তিনি স্থানীয় সর্বসাধারণের মাঝে বিনামুল্যে গাছের চারা বিতরণ করেন। ##