ফলোআপ : সাবেক মেজর সিনহা হত্যায় আদালতে মামলা দায়ের ; র‌্যাবকে তদন্তের দায়িত্ব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে শামলাপুর পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে গুলি করে হত্যার ঘটনায় আদালতে ১টি মামলা দায়ের করা হয়েছে।

৫ আগষ্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টারদিকে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে মামলাটি দায়ের করেন সিনহা মো. রাশেদ খানের বড় বোন শারমিন বাদী একটি হত্যা মামলা দায়ের করেন।
বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমারসহ ৯ জন এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে এই মামলায়।

আদালত অভিযোগ আমলে নিয়ে র‌্যাবকে তদন্তের নির্দেশ দিয়েছেন।