সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজারে র্যাবের সহায়তায় দূর্নীতি দমন কমিশনের অভিযানে র্যাবের সহায়তায় ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার ওয়াসিমের দুই সহযোগী দালালকে টাকা ও খালি চেকসহ আটক করেছে।
গত ৩ আগষ্ট দুপুর সাড়ে ১২টারদিকে দূর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের জেলা ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার ওয়াসিম বিপূল পরিমাণ টাকাসহ আটকের ঘটনায় জড়িত পেশকার পাড়ার ছিদ্দিক উল্লাহর পুত্র মোঃ সালাহ উদ্দিন এবং দক্ষিণ রুমালিয়ার ছড়ার শাহ আলমের পুত্র মোঃ কামরুদ্দিনকে আটক করে। তাদের বাড়ি এবং অফিস তল্লাশী করে বিপূল পরিমাণ টাকা, খালি চেক, বিভিন্ন আবেদন ও গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের পর কক্সবাজার সদও থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
