চকরিয়ায় বাড়ি-ভিটার বিরোধে সংর্ঘষ কোদালের আঘাতে বৃদ্ধা নারী নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল ঘশ : চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে বসতভিটার বিরোধে সংর্ঘষের ঘটনায় কোদালের আঘাতে আয়েশা বেগম (৬৩) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। শনিবার বিএমচর ইউনিয়নে বহদ্দারকাটা স্টেশন এলাকায় দু’পক্ষের সংঘর্ষে ওই নারী আহত হলে তাকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা গেছেন তিনি। ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম। নিহত আয়েশা বেগম বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটার পূর্ব স্টেশনের উত্তর পাড়া এলাকার কালা মিয়ার স্ত্রী।
নিহতের বড় ছেলে জাফর আলম বলেন, স্থানীয়ভাবে প্রভাবশালী আবদুল জব্বারের পরিবারের সাথে বসত ভিটা নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জেরে শনিবার দুপুরে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এসময় জব্বারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে আমার বৃদ্ধা মাকে জোরালেভাবে আঘাত করে। এতে আমার মা আয়েশা বেগম গুরুতর আহত হয়। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে পৌরশহরের একটি বেসরকারী একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে মা মারা যায়।
নিহতের ছেলে জাফর আলম অভিযোগ তুলেছেন, জড়িতরা প্রভাবশালী হওয়ায় আমরা ঘটনার বিষয়ে অদ্যবদি কোথাও অভিযোগ দিতে পারিনি। বিভিন্নভাবে আমাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে কোথাও অভিযোগ না করি। এমনকি আমি এবং ও আমার পরিবারকে জিম্মি করে রেখেছে স্থানীয় প্রভাবশালী লোকজন।
বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বলেন, আয়েশা বেগম নামের এক বৃদ্ধা মঙ্গলবার চকরিয়ায় একটি প্রাইভেট হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। কেউ আমাকে বিষয়টি জানায়নি। অবশ্য আমি কয়েকদিন এলাকাতে ছিলাম না তাই বিস্তারিত বলতে পারছিনা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘কী নিয়ে দুইপক্ষে বিরোধ এবং ঝগড়া হয়েছিল, তা কেউ লিখিত বা মৌখিকভাবেও থানায় অবহিত করেনি। তবে এক বৃদ্ধা নারী হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’##