নিজস্ব প্রতিবেদক : ‘আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা’। তুমি এই দিনে পৃথিবীতে এসেছ তাই শুভেচ্ছা তোমাকে”। সময়ের সাহসী তরুণ সাংবাদিক, রামুর গর্জনিয়া ইউনিয়নের আলোচিত ব্যক্তিত্ব হাফিজুল ইসলাম চৌধুরীর শুভ জন্মদিন আজ। হাফিজ পা রাখলেন ২৬ বছরে।
হাফিজুল ইসলাম চৌধুরী পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গর্জনিয়া উচ্চবিদ্যালয় ও নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের চৌকাঠ পেরিয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আইন বিভাগে।
সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ সমাজসেবা, শিক্ষার বিস্তার ও নানা সৃজনশীল বিভিন্ন কাজের মাধ্যমে মানুষের সেবা করে আসছেন হাফিজ। যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরীর পদচারণ ঘটেছে। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখতে গিয়ে সে মামলা-হামলার শিকারও হয়েছে বহুবার।
সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী বৃহত্তর গর্জনিয়ার প্রয়াত সফল চেয়ারম্যান শহীদ ইসলাম মিয়া চৌধুরী ও গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্টাতা আলহাজ্ব নাজের চৌধুরীর সুযোগ্য নাতি। গর্জনিয়া ইউপির পাঁচবারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী তাঁর জেঠা এবং আমেরিকা প্রবাসী কক্সবাজার মা ও শিশু হাসপাতালের অন্যতম পরিচালক মো. সাইফুল্লাহ চৌধুরী লেবু তাঁর বড় মামা। সাংবাদিক হাফিজের বাবা হাবিব উল্লাহ চৌধুরী সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের দুঃসময়ের সারথী। তাঁর প্রয়াত বড় ভাই তাজুল ইসলাম চৌধুরী এমপি কমলের একনিষ্ট সৈনিক হিসাবে সমাজ জীবনে রেখেছেন অনেক অবদান।
আজকের এই দিনে এক শুভ ক্ষণে ১৯৯৫ সালের ১৮জুলাই কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে চৌধুরী পরিবারে ভূমিষ্ঠ হয় সে। ব্যক্তিগত জীবনে হাফিজ অবিবাহিত। সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই সাংবাদিক-গবেষক। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত সমাজের স্বপ্ন দেখেন হাফিজ। এ বছর গর্জনিয়া ইউনিয়নের কৃষকদের পাশে দাঁড়িয়ে বন্ধ করেছেন কচ্ছপিয়া পরিষদের নাম ভাঙিয়ে ট্যাক্সের নামে চাঁদাবাজি। করোনাকালের শুরু থেকে কাজ করছেন মানবতার সেবক হিসাবে। সম্প্রতি হাফিজ টিটিএনে বৃহত্তর মাঝিরকাটার বিদ্যুতায়নের দাবি তোলে ধরলে সর্বত্র আলোচনা হয়। পরে টিটিএন রাতের লাইভে এসে কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল আগামী এক মাসের মধ্যে ওই এলাকায় বিদ্যুতায়নের ঘোষণা দেন।
উল্লেখ্য, হাফিজুল ইসলাম চৌধুরী জাতীয় দৈনিক সংবাদের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের কক্সবাজার পত্রিকা এবং প্রচার বহুল টিটিএনের স্টাফ রির্পোটার হিসেবে কর্মরত। গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, গর্জনিয়া ইউনিয়ন বীট পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং দায়িত্ব পালন করছেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসাবে। পরিবারের পক্ষ থেকে হাফিজুল ইসলাম চৌধুরী জন্মদিনে প্রত্যেকের কাছে দোয়া কামনা করা হয়েছে।
