Photo
সংবাদ বিজ্ঞপ্তি : বগুড়া জেলার শাজাহানপুর থানার কবির হোসেন (২৫) নামের এক তরুণ পাঁয়ে হেঁটে হিলি স্থলবন্দর থেকে যাত্রা শুরু করেছেন। তার এই যাত্রা গাইবান্ধা, বালাসী ঘাট, ঐতিহাসিক বাহাদুরবাদ ঘাট হয়ে জামালপুর জেলার বকশীগঞ্জ থানার ধানুয়া কামালপুর স্থলবন্দরে গিয়ে শেষ হবে। এই পথে ক্রসকান্ট্রি হাইকিং এর দূরত্ব হিলি জিরোপয়েন্ট থেকে জামালপুর দেওয়ানগঞ্জের রামরামপুর বর্ডার। যাত্রা পথের প্রথম দিন তিনি হিলি জিরোপয়েন্ট থেকে পাঁয়ে হেঁটে ২১.৬ কিলোমিটার পথ অতিক্রম করে হিলি-ঘোড়াঘাট রোডের ঐতিহাসিক সূরা মসজিদে গিয়ে পৌছান। পরবর্তী দিন ১৭.৪ কিলোমিটার পথ পাঁয়ে হেঁটে তিনি দিনাজপুরের ঘোড়াঘাট বাজার হয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরে পৌছান।

single Photo
ক্রসকান্ট্রি হাইকিং হলো পাঁয়ে হেঁটে দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া। বাংলাদেশের ক্রসকান্ট্রি রুটগুলো হলো বাংলাবান্দা (তেতুলিয়া)–শাহপরীর দ্বীপ (টেকনাফ), মুজিবনগর–আখাউড়া, জাফলং-ভোমরা, গোবড়াকুড়া(হালুয়াঘাট)-কুয়াকাটা, তামাবিল-ভোমরা। এই পথগুলোর বাইরে তিনি নতুন ও অপেক্ষাকৃত অল্প দূরত্বের পথে ক্রসকান্ট্রি হাইকিং সম্পন্ন করতে চলেছেন।

Photo
বাংলাদেশের তরুণদেরকে তিনি মাদক ছেড়ে আলোর পথে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ভ্রমণ প্রিয়, ট্রেকার, হাইকার, সাইক্লিস্ট ও বাইকারদেরকে এই পথে ভ্রমণের আহ্বান জানিয়েছেন।
