টেকনাফ পৌরসভার রেডজোনের মেয়াদ আরো এক সপ্তাহ বৃদ্ধি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

পিকলু দত্ত : এতদ্বারা টেকনাফ পৌরসভার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ সংক্রমণ কার্যকর ও অধিকতর দক্ষতার সাথে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক টেকনাফ পৌরসভার মূল কেন্দ্র ও প্রবেশপথ সমূহ টেকনাফ পৌরসভার শিলবুনিয়া পাড়া (চকবাজার সংলগ্ন) ৫ ও ৬ নং ওয়ার্ডের ডেইলপাড়ার চৌরাস্তার মোড়, ২ ও ৪ নং ওয়ার্ডের ইসলামাবাদ বটগাছ তলা মোড় ও হাসপাতাল সংলগ্ন হেচ্ছারখাল ব্রীজ এলাকা রেড জোনের অন্তর্ভূক্ত করা হয়েছে। রেড জোনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বিবেচনায় চলমান লগডাউন সময়কাল বর্ধিত করে আগামী ২১ জুন ২০২০ খ্রি: রাত ১২ ঘটিকা হতে ২৮ জুন ২০২০ খ্রি: রাত ১২ ঘটিকা পর্যন্ত নিম্মে বর্ণিত নির্দেশনা প্রদান করা হল।
রেড জোন এলাকায়-
ক) সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ করা হল। সকল জনসাধারণের আবিশ্যকভাবে নিজ নিজ আবাস্থলে অবস্থান করতে হবে।
খ) সকল ব্যক্তিগত ও গণপরিবহণ বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনকারী হালকা ও ভারী যানবাহন রাত ৮ ঘটিকা হতে সকাল ৮ ঘটিকা পর্যন্ত চলাচল করতে পারবে। এ্যাম্বুলেন্স, রোগী পরিবহণ, স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিবর্গের (অনডিউটি) পরিবহন, কোবিড-১৯ মোকাবিলা ও জরুরী সেবা প্রদানকারী কর্তপক্ষের গাড়ী এর আওতার বাহিরে থাকবে।
গ) সকল প্রকার দোকান, মার্কেট, হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেবলমাত্র রবিবার ও বৃহস্পতিবার কাঁচা বাজার ও মোদির দোকান স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত খোলা রাখা যাবে। ঔষধের দোকান এর আওতার বাহিরে থাকবে।
ঘ) কেবলমাত্র কোভিড-১৯ মোকাবিলা ও জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা থাকবে। কেবলমাত্র রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান সমূহ খোলা থাকবে। সকল হাসপাতাল চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও কোভিড-১৯ মোকাবিলায় পরিচালিত ব্যাংকিং সেবা প্রদান এর আওতার বাহিরে থাকবে।
ঙ) প্রকাশ্য স্থানে বা গনজমায়েত করে কোন প্রকান ত্রান, খাদ্য সামগ্রী বা অন্য কোন পন্য বিতরণ করা যাবেনা। এতদউদ্দ্যেশ্যে গঠিত ওয়ার্ড কমিটি ও সেচ্ছাসেবক কমিটি সমূহ নির্দেশনাবলী কঠোরভাবে বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে এ নির্দেশনা প্রদান করা হল।
নির্দেশক্রমে :
মোঃ সাইফুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার

সভাপতি
উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি
টেকনাফ, কক্সাবাজার।