নাইক্ষ্যংছড়িতে নারী চিকিৎসকের করোনা পজেটিভ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা আবু জাফর মো, ছলিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওই নারী চিকিৎসক হাসপাতালের আউটডোরে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। করোনা উপসর্গ রোগীদের নমুনা (সেম্পল) নেওয়ার সহযোগিতাও করে আসছেলেন সে। হঠাৎ দায়িত্ব থাকা অবস্থায় জ্বরের ভাব ও সর্দি দেখা দিলে গত ১৪ জুন তার থেকে নমুনা সংগ্রহ করা হয়। ওই নমুনা কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়।পাঠানো নমুনার ফলাফল পজেটিভ আসে। তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে এবং ন্যাশানাল গাইড লাইন অনুযায়ী নিয়মিত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা ।
সেই এখন আইসোলেশনে মুটামুটি ভালই আছেন।