বার্তা পরিবেশক : “সামনে এগিয়ে যাও তোমার মানবিক হৃদয় নিয়ে” এই শ্লোগানে ও “অসহায় মানুষের সেবায় আমরা” এই উদ্দেশ্য’কে সামনে রেখে “বাংলাদেশ মানবিক ফোরাম (বামাফো)’র” কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ ২০১৯ ইং) বিকালে ঢাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় “বাংলাদেশ মানবিক ফোরাম (বামাফো)’র” ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সমাজ সেবিকা এ্যাড. শাহিদা রহমান (রিংকু) চেয়ারম্যান, নারীনেত্রী কবি রিতু নুর নির্বাহী চেয়ারম্যান ও সাংবাদিক মো. আল-আমিন (শাওন) এলএল.বি মহাসচিব মনোনীত হয়।
এই কমিটির অন্যান্যরা হলেন, ভাইস-চেয়ারম্যান নারীনেত্রী জেসমীন নূর প্রিয়াংকা, কবি ফাতেমা ইসলাম, কলামিস্ট মোঃ সানাউল্লাহ, সাংবাদিক আমেনা খাতুন (ইভা), যুগ্ম মহাসচিব সাংবাদিক কাজী জহির উদ্দিন তিতাস, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ ওবায়েদুর রহমান (সাইদ), দপ্তর সম্পাদক মোঃ শামীম (সোহান), প্রচার সম্পাদক রাশেদ এফ রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহিন (সোভন), মহিলা বিষয়ক সম্পাদিকা উর্মি রহমান প্রমূখ।
এ ব্যাপারে “বাংলাদেশ মানবিক ফোরাম (বামাফো)’র” নতুন মহাসচিব মো. আল-আমিন (শাওন) বলেন, “সামনে এগিয়ে যাও তোমার মানবিক হৃদয় নিয়ে” এই শ্লোগানে ও “অসহায় মানুষের সেবায় আমরা” এই উদ্দেশ্য’কে সামনে রেখে “বাংলাদেশ মানবিক ফোরাম (বামাফো)’র” কমিটি গঠন করা হয়েছে। আমরা গরীব-দুঃখী ও অসহায় মানুষের মুখে হাসি দেখতে চাই। এ জন্য আমাদের সাধ্যমত তাদের সেবা করতে চাই। তাই দেশ-বিদেশের মানবিক হৃদয়ের অধিকারী ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্ট বিষয়ে নানান গুণের অধিকারী ব্যক্তিদের সাথে আলোচনা করে ও পরামর্শ নিয়ে বামাফো’র কমিটি গঠন করা হয়েছে। আর মানবিক হৃদয়ের অধিকারী ও মানুষের সেবায় নিয়োজিত এবং অন্যের উপকারে আগ্রহী ব্যক্তিরা বামাফো’র সদস্য হতে পারবেন।
