হ্নীলায় বাড়িতে পাহাড় ধ্বসে এক কিশোরের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী এক বসত-ঘরে পাহাড় ধ্বসে এক কিশোরের মৃত্যু ঘটেছে।

জানা যায়, ১৫ জুন সন্ধ্যা ৭টারদিকে হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়া হরইল্যামোরা পাহাড়ের পাদদেশে বসবাসরত মুফিজের বাড়িতে পাহাড় ধ্বসে পড়ে। এসময় বাড়িতে থাকা ১৩ বছরের কিশোর মুফিজের পুত্র আমান উল্লাহ মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় নিহতের মা আহত হয়। এই ঘটনার খবর পেয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই ব্যাপারে ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান,বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার এবং টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জকে অবহিত করা হয়েছে। উর্ধ্বতন এই মহলের সিদ্ধান্ত অনুসারে নিহত কিশোরের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ###