শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়িতে করোনা ভাইরাসে স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ১৮ ব্যবসায়ীকে ৪ হাজার ৯শ ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদর এলাকার বাজারসহ বিভিন্ন দোকানে ওই জরিমানা করা হয়।
জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক ও শাররীক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে দোকান পাঠ নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে খোলার নির্দেশ দেয়া হয়।
কিন্তু কিছু ব্যবসায়ীরা সেই নির্দেশ অমান্য করায়
দণ্ডবিধি ২৬৯ ধারা মোতাবেক এসব ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমাণ আদালত ১৮ দোকানিকে ৪ হাজার ৯শ টাকা ৫০ টাকা জরিমানা করা হয় ।
এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি নির্বাহী কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) সাদিয়া আফরিন কচি।
তিনি বলেন,অভিযানকে অব্যাহত থাকবে এবং আগামীতে স্বাস্থ্য বিধি না মানলে ভ্রাম্যমান আদালতের অভিযান আরও কঠোর করতে বাধ্য হবো।
