মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে পাচারের সময় একটি তক্ষক উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হয়েছে।
সুত্র জানায়, ১লা জুন ভোর ৩টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জুনের টেকনাফ বিসিজি ষ্টেশনের একটি দল তক্ষক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাইট্যং পাড়ায় অভিযানে গিয়ে সন্দেহভাজন ২জন লোককে থামতে বললে একটি প্লাস্টিকের কৌটা ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে ২২০ গ্রাম এবং ৯ ইঞ্চি লম্বা একটি তক্ষক উদ্ধার করা হয়। তা পরে বনবিভাগে হস্তান্তর করে আনুষ্ঠানিক বনে অবমুক্ত করা হয়েছে। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ##
