টেকনাফের হোয়াইক্যংয়ে দুই কন্যা শিশু রহস্যজনক নিঁখোজ, পরিবারের দাবী অপহরণ!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

রফিক মাহমুদ :
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া গ্রামে দুই কন্যা শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে । তবে তাদের মায়েরা অপহরনের করেছে বলে অভিযোগ করেছেন। অপহরনের খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।

গত শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় এঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে শিশু দ্বয়কে কে বা কারা অপহরন করেছে তার সত্যতা এখনও জানা সম্ভব হয়নি বলে শিশুদের পারিবারিক সুত্র জানিয়েছেন।

শিশু দুই জনের পারিবারিক সুত্র জানিয়েছেন গত শুক্রবার সন্দা ৭ টার দিকে বাড়ির উঠান থেকে একটি অপরিচিত মহিলা এসে শিশুদের নিয়ে যায় বলে জানান।

অপহৃত শিশু দুইজন হল হোয়াইক্যং নয়াপড়া এলাকার নুরুল আবছারের শিশু কন্যা কুলসুমা(১১) ও মুফিজুর রহমান প্রকাশ (মাককুড়া) কন্যা শিশু হাবিবা(১২)। বলে জানা গেছে।

অপহৃত শিশু কুলসুমার মা জাহানারা বেগম ও হাবিবার মা সুরা খাতুন একটি ভিডিও বার্তায় তাদের শিশুদের অপহরনের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান, সন্ধ্যায় শিশুদের কোথাও খুজে না পেয়ে স্থানীয় হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান রাত ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।