হ্নীলা চ্যাম্পিয়ন্স কাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন ; ১ম দিনের খেলা ১-১ গোলে ড্র

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা চ্যাম্পিয়ন্স কাপ-২০২৪ইং ফুটবল টূর্ণামেন্ট ১ম আসরের খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এতে অংশ-গ্রহণকারী উভয় দল ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে।

৭ফেব্রুয়ারী বিকাল ৪টায় টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে হ্নীলা চ্যাম্পিয়ন্স কাপ-২০২৪ইং ফুটবল টূর্ণামেন্ট ১ম আসরের খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপলক্ষ্যে এক সভা টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে এবং যুগ্নআহবায়ক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহসভাপতি ফরহাদুজ্জামান, এনজিও সংস্থা কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, ক্রীড়ামোদী জামাল সাদেক। এছাড়া টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক তারেক মাহমুদ রণি, আনোয়ার হোসেন নয়ন, যুগ্নআহবায়ক ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম, জামাল সরওয়ার, উপজেলা আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম জুয়েল, সাবেক খেলোয়াড় দেলোয়ার হোসেন মিল্কী, পলাশ শর্মা, হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেনC 5 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

অতিথিবৃন্দ মাঠে গিয়ে উদ্বোধনী খেলায় অংশ-গ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের সাথে সাথে পরিচিত হয়ে কৌশল বিনিময় করেন। এরপর উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশ্যে অতিথিবৃন্দ বলেন,এই ধরনের টূর্ণামেন্ট আয়োজন খেলাধূলার প্রসারের সহায়ক। অত্র উপজেলার ক্রীড়া উন্নয়নে আমরা সবাই আন্তরিক। এই ব্যাপারে আমাদের আন্তরিক সহায়তা অব্যাহত থাকবে। খেলায় জয়-পরাজয় যাই হোক না কেন মাঠে উপস্থিত দর্শক ও ক্রীড়ামোদীদের নৈপূণ্যময় খেলা ভদ্রতার সাথে উপহার দিয়ে মন জয় করার আহবান জানান।
F TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এরপর প্রধান রেফারী রমিজের লম্বা বাঁশির মাধ্যমে নবজাগরণ টেকনাফ ফুটবল একাদশ এবং রঙ্গিখালী আজম সরকার স্পোর্টস একাডেমীর তারকা খেলোয়াড়দের নিয়ে উদ্বোধনী খেলা শুরু হয়। প্রথমার্ধ্বের খেলার ১৭মিনিটে নবজাগরণ টেকনাফ ফুটবল একাদশের দিদার চমৎকার ১টি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর দুদলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা দারুণ উপভোগ্য হয়ে উঠে। এভাবে চলতে চলতে প্রথমার্ধ্বের খেলা শেষ হওয়ায় প্রধান রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
C 4 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্যবিরতির পর দুদলের মধ্যে ২য়ার্ধ্বের খেলা পুনরায় শুরু হয়। খেলার ৬মিনিটে আজম সরকার স্পোর্টস একাডেমীর আব্দুল্লাহ চমৎকার গোল করে দলকে ১-১ সমতায় ফেরান। এরপর উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ আর পাল্টা আক্রমণে উপস্থিত দর্শকেরা খেলার উম্মাদনায় ফেটে পড়লেও টেকনাফ নবজাগরণের চৌকষ গোলরক্ষক ফারুক নৈপূণ্য দিয়ে প্রতিহত করে। উদ্বোধনী দিনের খেলার সময় শেষ হওয়ায় প্রধান রেফারী লম্বা বাঁশি বাজিয়ে উদ্বোধনী খেলার সমাপ্তি ঘোষনা করলে উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়েন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন টেকনাফ নবজাগরণের গোলরক্ষক ফারুক।
C 3 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খেলায় সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন মুবিন,শাহাবুদ্দিন এবং ৪র্থ রেফারী ছিলেন কায়সার রশিদ লালু। এছাড়া ধারা ভাষ্যকার ছিলেন রিদুওয়ানুল ইসলাম রিমন, কামরুল ইসলাম রাজু এবং মোঃ নাসির।

আগামীকাল টূর্ণামেন্টের ২য় খেলায় খারাংখালী ক্রীড়া পরিষদ এবং মোচনী ফুটবল একাদশের মোকাবেলা করবেন। ##