টেকনাফে র‌্যাব’র সঙ্গে বন্দুকযুদ্ধে জকির গ্রুপের সদস্য ইসহাক নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডটকম :

টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ইসহাক (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

র্যাব এর দাবী নিহত ইসহাক রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সদস্য।

সে সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকার মো মতলব এর ছেলে।

শুক্রবার ভোর রাতে মেরিন ড্রাইভ সংলগ্ন খোনকার পাড়া এলাকায় র্যাব ১৫ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

এসময় ৩ র্যাব সদস্য আহত হয়

ঘটনাস্খল থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে।

র্যাব ১৫ এর মিডিয়া কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।