মুহাম্মদ জুবাইর, টেকনাফ :
টেকনাফে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে এইবার এক মাদরাসা শিক্ষকের মৃত্যু ঘটেছে। নিহত ব্যক্তি হচ্ছে সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মৃত মুহিব্বুল্যাহর পুত্র হাফেজ মাওঃ মোঃ কাসেম(৪২)। তিনি সাবরাং নয়াপাড়া জামিয়া ফারুকিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।
নিহতের বড় ভাই ছালামত উল্লাহ জানান মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাড়ীতে বিদ্যূতের মেরামত কাজ করতে গিয়ে তিনি বিদ্যূৎস্পৃষ্ট হলে সাথে সাথে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত মাদ্রাসা শিক্ষক ৩ সন্তানের জনক ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য মঙ্গলবার ভোরে টেকনাফের আলীখালী এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে অপর এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে।
