চকরিয়া পৌর ৮নং ওয়ার্ডে গরীবের ঘরে সেহেরী সামগ্রী নিয়ে হাজির সাবেক প্যানের মেয়র ফোরকান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : করোনা ভাইরাসের সংক্রমণের শুরুতে চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের জীবিকা হারানো কর্মহীন দিনমুজুর, শ্রমজীবি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ৮ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও পৌরসভার সাবেক প্যানের মেয়র শহীদুল ইসলাম ফোরকান। ইতোমধ্যে তিনি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের অন্তত ১২শত গরীব পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিলের উদ্যোগ বিতরণ করেছেন খাদ্য সামগ্রী। গত এপ্রিল মাসে তিনি তিন দফায় ওয়ার্ডের কোচপাড়া, সোসাইটিপাড়া, নামার চিরিঙ্গা, চেয়ারম্যান পাড়া, এক নং গাইডবাধ এলাকা, বাসটার্মিনাল এলাকা, মাস্টারপাড়া, বাশঁঘাটা, স্টেশনপাড়া ও হাজিয়ানসহ বিভিন্ন গ্রামের জীবিকা হারানো পরিবারের নারী-পুরুষের হাতে খাদ্য সহায়তা হিসেবে চাউল ডাল তেল পিয়াজ আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।
করোনা দুর্যোগ দুর্দিনে মানবিক কাজের অংশহিসেবে পরিচ্ছন্ন রাজনীতিবিদ তরুন জননেতা শহীদুল ইসলাম ফোরকান মাহে রমজান উপলক্ষে এবার চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের গরীব পরিবারের ঘরে ঘরে সেহেরী সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এরই অংশহিসেবে তিনি বৃহস্পতিবার (১৪ মে) তাঁর নির্বাচনী এলাকা তথা পৌর ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া, সোসাইটিপাড়া, মাস্টারপাড়া গ্রামের ২৪৫টি গরীব পরিবারের ঘরে ঘরে গিয়ে তিনি সেহেরী সামগ্রী একটি করে মোরগ ও আলু পিয়াজ পৌঁছে দিয়েছেন।
তরুন জননেতা শহীদুল ইসলাম ফোরকান বলেন, করোনা সংক্রমণের শুরুতে ব্যক্তিগত তহবিলের উদ্যোগে আমার এলাকা তথা চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের প্রায় ১২শত পরিবারের মাঝে সাধ্যমতো খাদ্য সামগ্রী দিয়েিেছ। এখন মাহে রমজান উপলক্ষে গরীব পরিবারের মাঝে সেহেরী সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। প্রথমদিনে ২৪৫ পরিবারের জন্য সেহেরি সামগ্রী মোরগ আলু পিয়াজ খাওয়ার ঘরে ঘরে গিয়ে বিতরণ করেছি। আজ (১৪ মে) স্টেশন পাড়া, খোয়াজ নগন, হাজিয়ান কোচপাড়া এলাকার গরীব মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হবে।
সাবেক প্যানেল মেয়র ফোরকান বলেন, যখন পৌরসভার কাউন্সিলর এবং প্যানেল মেয়রের দায়িত্বে ছিলাম, তখন চেষ্ঠা করেছি গরীব মানুষের পাশে থাকতে। তাদের বিপদে নিজেকে নিয়োজিত করতে। একইসঙ্গে চেষ্ঠা করেছি এলাকার সর্বসাধারণের মাঝে সুন্দর ও নিরাপদ পরিবেশ সেবা নিশ্চিত করতে। কোনদিন সাধারণ মানুষের মনে কষ্ট দিইনি। কারো জায়গা-জমি দখলে নিজে জড়িত ছিলাম না, কাউকে সেইধরণের অপরাধকর্ম করতে সাহস দিইনি। যতদিন বেঁেচ আছি, জনগনের ভালোবাসা নিয়ে আগামীর পথে এগিয়ে যাবো ইনশাল্লাহ। #